ফ্যামিলি নিয়ে ব্যস্ত, অ্যাকশন পরে হবে : দেব
দুই বাংলার সুপারস্টার দেব আবারও প্রমাণ করলেন—পর্দার বাইরেও তিনি একজন দায়িত্বশীল ও আবেগপ্রবণ ‘ফ্যামিলি ম্যান’। লন্ডনে তাঁর নতুন সিনেমা ‘প্রজাপতি ২’-এর শুটিং চলছে পুরোদমে। এরই মাঝে মা-বাবার সঙ্গে সময় কাটাতে ভোলেননি তিনি।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন দেব। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, অ্যাকশন পরে হবে।’ এই সহজ অথচ আন্তরিক বার্তায় মুগ্ধ অনুরাগীরা। অনেকেই বলছেন, এত কাজের ভিড়েও যিনি পরিবারকে সময় দেন, তিনিই সত্যিকারের হিরো।
দেবের এই সফর কেবল কাজ নয়, পরিবারকে নিয়ে সময় কাটানোর এক আন্তরিক প্রয়াস। ভক্তদের চোখে এখন দেব কেবল একজন অভিনেতাই নন, একজন আদর্শ পুত্রও।
‘প্রজাপতি ২’-এর শুটিংয়ের জন্য লন্ডনে গেলেও শোনা যাচ্ছে, সিনেমাটির বাকি অংশের কাজ হতে পারে স্কটল্যান্ডেও। যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানাননি দেব।
একদিকে নতুন সিনেমা, অন্যদিকে প্রিয়জনের সঙ্গে সময়—দুইয়ের দারুণ সমন্বয়ে কাটছে দেবের ইউরোপ সফর। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ‘প্রজাপতি ২’-তে অভিনেতার নতুন চমক দেখার।


