‘গদিতে যেই বসেন সেই কী কমন সেন্স হারিয়ে ফেলেন?’ : সালমান মুক্তাদি

বিনোদন
‘গদিতে যেই বসেন সেই কী কমন সেন্স হারিয়ে ফেলেন?’ : সালমান মুক্তাদি
নিউজ ডেস্ক
২৩ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে স্কুলশিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনার ঝড়। সেই আলোচনায় যুক্ত হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরও।

ঘটনার একদিন পর, মঙ্গলবার (২২ জুলাই) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ভিডিওতে সালমান একটি ফেসবুক পোস্ট নিয়ে ক্ষোভ জানান, যেখানে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্যের আহ্বান জানানো হয়েছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সালমান প্রশ্ন তোলেন,
“পার্লামেন্টের এই চেয়ারে যেই বসেন, সেই কী কমন সেন্স হারিয়ে ফেলেন? কেউ কি সরকারের কাছে টাকা চেয়েছে?”

তিনি বলেন, “ঘটনার সময় সবকিছু মানুষ নিজের উদ্যোগে করেছে। কেউ সরকারের কোনো পোস্টের জন্য অপেক্ষা করেনি।”

সালমানের মতে, এই মুহূর্তে মানুষ অর্থ নয়, চাইছে জবাবদিহিতা।
তিনি বলেন, “মানুষ টাকা চায়নি, চেয়েছিল স্বচ্ছ তদন্ত, দ্রুত পদক্ষেপ। অথচ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আবার সেই পুরোনো ‘তহবিল গঠন আর তদন্ত কমিটির’ নাটক শুরু হয়েছে।”

যে ফেসবুক পোস্টটি নিয়ে সালমান মন্তব্য করেন, সেটি পরবর্তীতে সরিয়ে ফেলা হয়। তবে কী কারণে পোস্টটি মুছে ফেলা হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি।

সালমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই পোস্ট করার আগে কেউ কি একবারও ভেবেছে এর যৌক্তিকতা আছে কিনা?”

তিনি অভিযোগ করেন, এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ, দায় ও ভবিষ্যৎ করণীয় নিয়ে কোনো সেমিনার বা প্রকাশ্য আলোচনা হয়নি।
“ঘটনা ঘটার কারণটা জানতেই তো মানুষ চেয়েছে। কিন্তু আমরা কি জানি কীভাবে যুদ্ধবিমান একটা স্কুলবিল্ডিংয়ে পড়লো?”— বলেন সালমান।