মেয়র পদে ইশরাকের প্রতিদ্বন্দ্বী হতে চান হিরো আলম

বিনোদন
মেয়র পদে ইশরাকের প্রতিদ্বন্দ্বী হতে চান হিরো আলম
নিউজ ডেস্ক
৩০ জুলাই ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আলোচিত স্বতন্ত্র রাজনীতিক আশরাফুল আলম, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

হিরো আলম জানান, “আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে এলাকাভিত্তিক জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছি। সময় হলেই আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করবো।”

এর আগে তিনি জাতীয় সংসদের উপনির্বাচনে একাধিকবার অংশ নিয়ে আলোচনায় এসেছেন। সর্বশেষ ২০২৩ সালের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে হামলার শিকার হন তিনি। এর আগে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনেও লড়েছেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিপক্ষ হিসেবে বিএনপির সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেন সম্পর্কে জানতে চাইলে হিরো আলম বলেন, “কোনো নির্বাচনই সহজ নয়। তবে আমি নিজের মতো করে কাজ করে যাচ্ছি। মানুষের ভালোবাসা পেলে নির্বাচনে জয় সম্ভব।”

তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। মেয়র নির্বাচনে সুযোগ পেলে ঢাকার জনগণের পাশে থেকে কাজ করতে চাই।”