মনিকা বেলুচির যে প্রশংসায় আপ্লুত পূজা

বিনোদন
মনিকা বেলুচির যে প্রশংসায় আপ্লুত পূজা
নিউজ ডেস্ক
১৩ আগস্ট ২০২৫

সুপারস্টার রজনীকান্ত ও লোকেশ কানাগরাজের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কুলি’ নিয়ে চলছে তুমুল আলোচনা। ছবির একটি বিশেষ গান ‘মোনিকা’ ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। গানটিতে বলিউড অভিনেত্রী পূজা হেগড়ের নাচ মন জয় করেছে দর্শক ও নেটিজেনদের।

তবে চমক এসেছে আরও বড় জায়গা থেকে। ইতালির কিংবদন্তি অভিনেত্রী মনিকা বেলুচি গানটি দেখে প্রশংসা করেছেন পূজার নাচের। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন পূজা হেগড়ে।

এক সাক্ষাৎকারে পূজা বলেন, “গানটি মনিকা বেলুচির কাছে পৌঁছানো হয়েছিল এবং তিনি সেটা উপভোগ করেছেন, প্রশংসাও করেছেন। শুনে আমি অবাক এবং অভিভূত। এটা আমার জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রশংসা।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও যোগ করেন, “আমি সবসময় মনিকা বেলুচির বিশাল ভক্ত। তার সৌন্দর্য, অভিনয় এবং ব্যক্তিত্ব সবসময় আমাকে মুগ্ধ করেছে। তার কাছ থেকে স্বীকৃতি পাওয়া যেন স্বপ্নপূরণের মতো।”

‘মোনিকা’ গানটি নিয়ে পূজা বলেন, “গানটি ছবির বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ। দর্শকদের আকৃষ্ট করতে এই ধরনের গান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিচালক লোকেশ কানাগরাজ গানটির প্রতি যে গুরুত্ব দিয়েছেন এবং আমাকে এতে জায়গা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”

চিত্রগ্রহণ, কোরিওগ্রাফি এবং পূজার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ‘মোনিকা’ গানটি এরই মধ্যে ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নিয়েছে। আন্তর্জাতিক তারকার প্রশংসা পাওয়ায় গানটি নিয়ে উত্তেজনা আরও বাড়ছে।