শোকের ছায়ায় আল্লু অর্জুন পরিবার

বিনোদন
শোকের ছায়ায় আল্লু অর্জুন পরিবার
নিউজ ডেস্ক
৩০ আগস্ট ২০২৫

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন অভিনেতার প্রিয় দাদি আল্লু কনকারত্নম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

অভিনেতা বর্তমানে মুম্বাইয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে একটি নতুন ছবির শুটিং করছিলেন। দাদির মৃত্যুসংবাদ পেয়েই সবকিছু স্থগিত করে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা হন তিনি। মুম্বাই বিমানবন্দরে একেবারে নিস্তব্ধ ও শোকাভিভূত আল্লু অর্জুনকে দেখা যায়, যা ভক্তদের মনেও প্রভাব ফেলেছে।

পরিবার সূত্রে জানা গেছে, আল্লু অর্জুনের দাদি ছিলেন তাদের পরিবারের শক্ত ভিতের মতো। তাঁর প্রস্থান এক অপূরণীয় ক্ষতি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শুধু আল্লু অর্জুনই নন, দাদির মৃত্যুতে ভেঙে পড়েছেন তার ভাই, অভিনেতা ও প্রযোজক রাম চরণও। তিনিও দ্রুত হায়দরাবাদ পৌঁছেছেন পরিবারকে সান্ত্বনা দিতে।

প্রসঙ্গত, ‘পুষ্পা টু’-এর সাফল্যের পর বেশ কয়েকটি বিতর্কে জড়ান আল্লু অর্জুন। এমনকি একটি ঘটনায় তাঁকে জেলেও এক রাত কাটাতে হয়। তবে সেই সব অধ্যায় পেছনে ফেলে নতুন সিনেমায় মন দিয়েছেন তিনি। তবে প্রিয়জন হারানোর এই দুঃখ আবারও তাকে স্তব্ধ করে দিয়েছে।

এখন পরিবারের পাশে থেকেই এই শোক সামলে উঠার চেষ্টা করছেন এই জনপ্রিয় অভিনেতা।