আজ স্পর্শিয়ার জটিল অপারেশন

বিনোদন
আজ স্পর্শিয়ার জটিল অপারেশন
নিউজ ডেস্ক
৭ অক্টোবর ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল অর্চিতা স্পর্শিয়া গুরুতর অসুস্থ। তার চোয়ালের নিচে অ্যামেলোব্লাস্টোমা নামের একটি বিরল ও জটিল টিউমার ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার (৭ অক্টোবর) তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন স্পর্শিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন,
“আমার অ্যামেলোব্লাস্টোমা ধরা পড়েছে। কয়েকদিন ধরে চিকিৎসা নিচ্ছি। আজই আমার সার্জারি হওয়ার কথা।”

তিনি আরও জানান, বর্তমানে কারও সঙ্গে ফোনে কথা বলা বা যোগাযোগের মতো শারীরিক অবস্থা নেই। কাজসংক্রান্ত বিষয়ে হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পোস্টের শেষ অংশে সবার কাছে দোয়া চেয়ে লেখেন,
“সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।”

অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগী, সহকর্মী এবং ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
অভিনেতা রওনক হাসান মন্তব্য করেন, “দ্রুত সুস্থ হয়ে ওঠো।”
পরিচালক আরিক আনাম খান লেখেন, “শুভকামনা রইল, আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন।”

একজন ভক্ত লেখেন, “আল্লাহ যেন আপনার অস্ত্রোপচার সহজ ও সফল করে তোলেন, দ্রুত সুস্থ হওয়ার শক্তি দান করেন। আমিন।”

এর আগেও, ২০২২ সালে অ্যাপেনডিসাইটিসের কারণে অস্ত্রোপচারের মুখোমুখি হন স্পর্শিয়া। সে সময়ও তিনি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন।

বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। অস্ত্রোপচার সফলভাবে শেষ হলে এবং কিছুটা সুস্থ হলে আবার যোগাযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।