দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর
বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন—এবার সেই খবরে যোগ হলো নতুন ছবি। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ঝলমলে ছবিতে দেখা গেছে সোনমকে লং কোট ও স্কার্টে, মুখভরা উজ্জ্বল হাসিতে ফুটে উঠছে মাতৃত্বের আবেগ। ক্যাপশনে তিনি লিখেছেন শুধু একটি শব্দ— “মা”।
ছবি প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভাসছে সোশ্যাল মিডিয়া। অনেকে বলছেন, সোনমের এই লুক দেখে মনে পড়ছে প্রয়াত ব্রিটিশ রাজকুমারী ডায়নার কথা—চোখেমুখে মাতৃত্বের আলো যেন আলাদা করে নজর কেড়েছে সবার। স্বামী আনন্দ আহুজাও ছবি শেয়ার করে মজার ঢঙে মন্তব্য করেছেন, “ডবল ট্রাবল”, যা দেখে অনেকে ধারণা করছেন—হয়তো তাদের পরিবারে আসছে যমজ সন্তান!
গত অক্টোবরে নবরাত্রি উদ্যাপনের সময় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন সোনম। শোনা যায়, কয়েক মাস গোপন রাখার পর তিনি সুখবরটি ভাগ করে নেন পরিবারের সঙ্গে। এরপর থেকেই কাপুর–আহুজা পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে।
‘সাওয়ারিয়া’ দিয়ে বলিউডে অভিষেক করা সোনম কাপুর সর্বশেষ ২০২৩ সালে ‘ব্লাইন্ড’ ছবিতে অভিনয় করেন। এর পর থেকেই পর্দায় অনুপস্থিত তিনি। দ্বিতীয়বার মাতৃত্বের পর অভিনয়জীবনে ফিরবেন কি না, নাকি পুরোপুরি পরিবারকেই সময় দেবেন—এ নিয়ে বি–টাউনে চলছে গুঞ্জন। তবে এখনো পর্যন্ত সোনম বা তার ঘনিষ্ঠ মহল থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। চলতি বছরের আগস্টে ছেলে বায়ুর তিন বছর পূর্তি উদযাপন করেন তারা। এবার পরিবারটি অপেক্ষায় আরেক নতুন সদস্যের আগমনের।


