সমর্থকদের ভালোবাসায় ভাসালেন মিথিলা

বিনোদন
সমর্থকদের ভালোবাসায় ভাসালেন মিথিলা
নিউজ ডেস্ক
২২ নভেম্বর ২০২৫

মাগুরার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশের ইতিহাস গড়েছেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় পিপলস চয়েস ভোটে তৃতীয় স্থান অর্জন করে বিশ্বমঞ্চে নজর কাড়েছেন মিথিলা।

মিস ইউনিভার্সের ৭৪তম আসরে শুরুতে তেমন আলোচনায় না থাকলেও প্রতিযোগিতা যত এগোয়, ততই মিথিলা আলোচনার কেন্দ্রে চলে আসেন। সহকর্মী, বন্ধু ও সামাজিক যোগাযোগমাধ্যমের হাজারো অনুসারী তার পাশে দাঁড়ান। এক সময় পিপলস চয়েস ভোটে শীর্ষস্থানেও উঠে আসেন তিনি। শেষ পর্যন্ত যদিও ভোটে কিছুটা পতন ঘটে, তবুও টপ থার্টিতে স্থান পাওয়া বাংলাদেশের জন্য গর্বের বিষয় হিসেবে ধরা হচ্ছে।

থাইল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় মিথিলা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি চেষ্টা করেছি, আপনারা সমর্থন করেছেন। ফলাফল যাই হোক, আমি খুশি, কারণ আপনারা আমাকে সাহস দিয়েছেন। এমন ভালোবাসার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এবারের আসরের সেরা মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বোশ ফেরান্দেজ, যা মেক্সিকোর জন্য প্রথমবারের মতো অর্জন। এবারের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয় ২১ নভেম্বর ব্যাংককে।