ইরানের সর্বোচ্চ নেতা নিরাপত্তায়, আইআরজিসির হাতে কমান্ড

ইরানের সর্বোচ্চ নেতা নিরাপত্তায়, আইআরজিসির হাতে কমান্ড
নিউজ ডেস্ক
২০ জুন ২০২৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধকালীন ক্ষমতা ইরানের রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সর্বোচ্চ পরিষদে হস্তান্তর করেছেন। তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের লাভিজানের একটি গোপন বাঙ্কারে বর্তমানে খামেনি এবং তার প্রভাবশালী ছেলে মোজতবা খামেনি অবস্থান করছেন বলে জানা গেছে। খবরটি নিশ্চিত করেছে ইরান ইন্টারন্যাশনাল।

বিশেষজ্ঞদের মতে, এ পদক্ষেপ যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতৃত্বের অব্যাহত কমান্ড নিশ্চিত করার জন্য নেয়া একটি ‘প্রি-এম্পটিভ ট্রান্সফার অব অথরিটি’। এর মাধ্যমে খামেনি নিহত বা অক্ষম হলে আইআরজিসি যুদ্ধ পরিচালনায় পূর্ণ নিয়ন্ত্রণ পাবে।

এই খবরের পটভূমিতে ইসরায়েল-ইরানের চলমান সংঘাত তীব্র আকার নিচ্ছে। একদিকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় একাধিক হামলা চালাচ্ছে, অন্যদিকে ইরান ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সতর্ক করে বলেন, “ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে।” তিনি আরও যোগ করেন, “আমরা শান্তি ও স্থিতিশীলতার পথে আছি, তবে তা শুধুমাত্র তখনই সম্ভব যখন জায়নবাদীরা স্থায়ীভাবে আগ্রাসন বন্ধ করবে।”

অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাম্প্রতিক এক পোস্টে উল্লেখ করেছেন, “আমরা জানি খামেনি কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ টার্গেট, কিন্তু আপাতত হত্যা করা হবে না। তবে আমাদের ধৈর্য সীমান্তে।”