হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১২ সেনা আহত

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১২ সেনা আহত
নিউজ ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সীমান্তবর্তী বসতি সোমেরাত এলাকায় এ হামলা ঘটে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বরাতে জানিয়েছে, একটি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে ছোড়া ড্রোন সেখানে থাকা একটি সামরিক কার্গো ক্যারিয়ারে আঘাত হানে।

হামলায় ১২ জন সেনা আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা মাঝারি গুরুতর, আর বাকি ১০ জন তুলনামূলকভাবে কম আহত বলে জানিয়েছে আইডিএফ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ড্রোনের আঘাতে একটি এম৫৪৮ আলফা কার্গো ক্যারিয়ারে আগুন ধরে যায়। এই ধরনের যান সাধারণত কামানের গোলা বহনে ব্যবহৃত হয়। ফলে আঘাতের পর এতে থাকা গোলাগুলো বিস্ফোরিত হতে শুরু করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এদিকে, হামলায় ব্যবহৃত ড্রোনে ফাইবার অপটিক ক্যাবল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে আইডিএফ। কারণ সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে এ ধরনের ড্রোন ব্যবহার করে হামলা চালানো হচ্ছে, যেগুলো প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থায় প্রতিহত করা কঠিন।

সূত্র: টাইমস অব ইসরায়েল