নির্বাচনের আগে বড় রদবদল: ডিসি পদে আসছে পরিবর্তন

জাতীয়
নির্বাচনের আগে বড় রদবদল: ডিসি পদে আসছে পরিবর্তন
নিউজ ডেস্ক
২৬ জুন ২০২৫

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন ইঙ্গিতের প্রেক্ষাপটে মাঠ প্রশাসনে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে সরকার। লক্ষ্য, একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচনের আগে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পদোন্নতি পাওয়া ২১ জন যুগ্ম-সচিব পদমর্যাদার ডিসির বদলির বিষয়টি ঝুলে রয়েছে। পাশাপাশি অভিযোগ বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে—এমন কিছু কর্মকর্তার ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, ডিসি পদে রদবদলের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে এবং একটি ফিটলিস্টও তৈরি আছে। তবে জনপ্রশাসন বিষয়ক কমিটির অনুমোদন ছাড়া এসব রদবদল সম্ভব নয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বর্তমানে ডিসি পদে থাকা অধিকাংশ কর্মকর্তাই ২৪তম, ২৫তম ও ২৭তম ব্যাচের। এদের মধ্য থেকেই নতুন নিয়োগের চিন্তাভাবনা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নির্বাচনকালীন সময়ে ডিসিরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করায়, নির্বাচন ব্যবস্থায় তাদের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনপ্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “নির্বাচনের আগে মাঠ প্রশাসনে যে বড় ধরনের রদবদল আসছে—তা প্রায় নিশ্চিত। দক্ষ, নিরপেক্ষ ও সৎ কর্মকর্তাদের নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বে রাখার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই এসব রদবদল কার্যকর করা হতে পারে।