মোটরসাইকেল মালিকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিআরটিএ’র

জাতীয়
মোটরসাইকেল মালিকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিআরটিএ’র
২৭ অক্টোবর ২০২৬

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের মালিক ও চালকদের জন্য জরিমানা ছাড়াই বকেয়া কর ও ফি পরিশোধ করে কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে।

সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কেবল মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। এ ক্ষেত্রে কোনো জরিমানা দিতে হবে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিআরটিএ জানিয়েছে, জরিমানা ছাড়া বকেয়া কর ও ফি পরিশোধের এ সুযোগই শেষবারের মতো দেওয়া হয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করতে মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নির্ধারিত সময়ের মধ্যে এ সুযোগ কাজে লাগিয়ে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার পরামর্শ দিয়েছে বিআরটিএ।