বিদ্যুৎ খাতে জবাবদিহিতা নিশ্চিত, আর কোনো নয়ছয় নয়: রিজভী

জাতীয়
বিদ্যুৎ খাতে জবাবদিহিতা নিশ্চিত, আর কোনো নয়ছয় নয়: রিজভী
২৮ অক্টোবর ২০২৬

জবাবদিহিতা নিশ্চিত হওয়ায় বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ খাতে বিগত সরকারের মতো অনিয়ম ও নয়ছয় হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেছেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে লুটপাটের সুযোগ তৈরি করতে ইনডেমনিটি দেওয়া হয়েছিল। তাঁর দাবি, বর্তমান সরকার বিদ্যুৎ খাতে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে এ ধরনের অনিয়ম প্রতিরোধে কাজ করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, বিশ্বজুড়েই জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকট রয়েছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে হওয়া চুক্তিগুলোর মধ্যে বিদ্যুৎ খাতকে অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন বিএনপির এই নেতা।