তরুণদের আন্দোলনেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে: ডেপুটি স্পিকার

অন্যান্য
তরুণদের আন্দোলনেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে: ডেপুটি স্পিকার

ছবি: সংগৃহীত

১৪ অক্টোবর ২০২৬

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত করেছে। এখন দেশ গঠনে তরুণদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়নেও তাঁদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৩১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হিসেবে তরুণদের নিজেদের প্রস্তুত করতে হবে। একটি সমৃদ্ধ জাতি গঠনে দেশের প্রত্যেক নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।