ঈদের বড় চমক: শাকিব খানের ‘প্রিন্স’ টিজার প্রকাশ

বিনোদন
ঈদের বড় চমক: শাকিব খানের ‘প্রিন্স’ টিজার প্রকাশ
নিউজ ডেস্ক
১২ মার্চ ২০২৬

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত নতুন ঈদ ছবির ‘প্রিন্স’ টিজার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে দুই মিনিট দৈর্ঘ্যের টিজারটি মুক্তি পেয়েছে। এতে নায়ককে গ্যাংস্টার অবতারে দেখা যায়, যেখানে বুলেটের ঝড়সহ অ্যাকশন দৃশ্যের মাধ্যমে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গা ছমছমে পরিবেশ ফুটে উঠেছে।

টিজারে শাকিব খানের দুটি ভিন্ন লুক দেখানো হয়েছে। এক লুকে তার লম্বা চুল, সানগ্লাস ও হাতে বিশাল ‘মিনিগান’ নিয়ে শত্রুর বিরুদ্ধে আক্রমণাত্মক রূপ ফুটে উঠেছে। অন্য লুকে তুলনামূলক ছোট চুলে তাকে দেখা যায়। নিওন লাইটিংয়ের সঙ্গে ডার্ক টোন ব্যবহার করে আন্ডারওয়ার্ল্ডের রহস্যময় ও ভয়ঙ্কর পরিবেশ তুলে ধরা হয়েছে।

ব্যাকগ্রাউন্ডে শাকিবের ভয়ানক কণ্ঠে ভয়েসওভার শোনা যায়, “ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে… ভয়ংকর!” এবং “আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

টিজারে ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য ও শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময় কুণ্ডুর-এর উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ড. এজাজ, লোকনাথ দে, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য এবং শরীফ সিরাজ। শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতে।

সিনেমাটি ঈদে বড় চমক হিসেবে দর্শকদের আনন্দ দিতে প্রস্তুত।