লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে ‘প্রেশার কুকার’

বিনোদন
লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে ‘প্রেশার কুকার’
নিউজ ডেস্ক
১১ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের নবম আসরে প্রিমিয়ার হতে যাচ্ছে ‘প্রেশার কুকার’ সিনেমা। আগামী ২২ এপ্রিল লন্ডনে ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

পরিচালক রায়হান রাফীর এই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন চার নায়িকা—নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তা। ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর জন্যই ছবিটি আন্তর্জাতিক এই উৎসবে স্থান পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, প্রিমিয়ার প্রদর্শনীতে পরিচালক রায়হান রাফী নিজেও উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক দর্শকদের সামনে সিনেমাটি তুলে ধরার এ সুযোগকে নির্মাতা ও কলাকুশলীরা গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল দীর্ঘদিন ধরে বাংলা ভাষার চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে পরিচিত করার একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের আসরে ‘প্রেশার কুকার’-এর অন্তর্ভুক্তি বাংলাদেশি চলচ্চিত্রের জন্য ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

ছবিটি সম্পর্কে পরিচালক রায়হান রাফী বলেন, ‘প্রেশার কুকার’ একটি শিল্পঘন বা আর্টিস্টিক ধাঁচের সিনেমা, যা উৎসবমুখী দর্শকদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হবে বলে তিনি আশা করছেন।

বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী চলমান রয়েছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় মুক্তি পাওয়া এই সিনেমাটি আগামী সপ্তাহ থেকে উত্তর আমেরিকাসহ বিশ্বের আরও বিভিন্ন অঞ্চলে মুক্তির পরিকল্পনা রয়েছে।