ফ্লোরাল লুকে নজর কাড়লেন তানজিম সাইয়ারা তটিনী

বিনোদন
ফ্লোরাল লুকে নজর কাড়লেন তানজিম সাইয়ারা তটিনী
নিউজ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আবারও ভক্তদের মাঝে আলোচনায় এসেছেন তার নতুন লুক নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সাম্প্রতিক ছবিগুলোতে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন এক আবেদনময়ী রূপে।

শেয়ার করা ছবিতে তটিনীকে নীল রঙের ফ্লোরাল অফ-শোল্ডার পোশাকে দেখা যায়, যা তার লুকে এনে দিয়েছে কোমল ও স্টাইলিশ আবহ। এর সঙ্গে মাথায় মানানসই ব্যান্ড এবং কানে দুল তার সাজকে করেছে আরও আকর্ষণীয়। প্রতিটি ছবিতে তার স্বাভাবিক মিষ্টি হাসি এবং অভিব্যক্তি ভক্তদের মুগ্ধ করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কখনো শান্ত, কখনো প্রাণবন্ত—বিভিন্ন ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। তার এই লুক দেখে ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ লিখেছেন “হাসিটা দারুণ”, আবার কেউ বলেছেন “পুতুলের মতো লাগছে”।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণেও আলোচনায় থাকেন তটিনী। ২০১৯ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী পরে ওয়েব সিরিজ এই মুহূর্তে-তে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন। এরপর ছোট পর্দার নাটকেও নিজের দক্ষতা প্রমাণ করেন।

এরই মধ্যে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার এবং দীপ্ত পুরস্কার। কাজের পাশাপাশি তার স্টাইল ও উপস্থিতিও ভক্তদের কাছে সমানভাবে প্রশংসিত হচ্ছে।