ধৈর্য আর মানবিকতা মায়ের কাছ থেকেই শেখা : সাদিয়া আয়মান

বিনোদন
ধৈর্য আর মানবিকতা মায়ের কাছ থেকেই শেখা : সাদিয়া আয়মান

ফেসবুকে ভাইরাল সাদিয়া আয়মানের সেই ছবি নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক
১২ মে ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিজীবন, পরিবার ও মানসিক পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষা ও মানবিকতার বিষয়টি তুলে ধরেন তিনি।

অভিনেত্রী জানান, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা। তিনি বলেন, “আমি চাই, একসময় আমি যদি কোথাও না থাকি, মানুষ যেন আমাকে খুঁজে। ঠিক যেভাবে সবাই আমার আম্মুকে খোঁজে। আম্মুর কাছ থেকেই আমি মানুষের মন জয় করে চলতে শেখেছি।”

সাদিয়া আরও বলেন, তার মা অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ এবং তিনিও প্রতিদিন নিজেকে আরও ধৈর্যশীল করে গড়ে তোলার চেষ্টা করছেন। অভিনয় জগতে কাজ করার পর নিজের ভেতরে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও মনে করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একটি শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী বলেন, দীর্ঘ সময় কাজের কারণে একদিন পুরো টিম ঠিকমতো খাবার খাওয়ার সুযোগ পাননি। তখন অভিনেতা মোশাররফ করিম মজার ছলে ক্ষুধার কথা বলেছিলেন। সেই মুহূর্তটি তার কাছে এখনও স্মরণীয় হয়ে আছে।

নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান সাদিয়া। তার ভাষায়, “আমি নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি। আমার মনে হয়, আমি অনেকটাই আমার আম্মুর মতো হয়েছি।”

তিনি আরও বলেন, আগে তিনি খুব অধৈর্য ও চঞ্চল ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও পরিণত ও ধৈর্যশীল করে তুলেছেন। মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন এই অভিনেত্রী।