আশা ভোঁসলে অ্যাওয়ার্ড পেলেন সংগীত শিল্পী আনিসা তালুকদার
আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এঁর (১২৭তম) জন্মবার্ষিকী ও উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে স্মরণ অনুষ্ঠান উদযাপনে আশা ভোঁসলে অ্যাওয়ার্ড পেয়েছেন সংগীত শিল্পী আনিসা তালুকদার। আয়োজক সূত্রে জানা যায়, সংগীত শিল্পী হিসেবে বিশেষ অবদানের জন্য আনিসা তালুকদার কে উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
উদ্দীপ্ত বাংলাদেশের আয়োজনে শুক্রবার (১২জুন) ঢাকার বীন ফুড এন্ড চাইনিজ সেন্টারে এই আশা ভোঁসলে স্মারক সম্মাননা – ২০২৬ প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন – উদ্দীপ্ত বাংলাদেশের সভাপতি ভাষা সৈনিক, সিনিয়র সাংবাদিক ও চলিচ্চত্রকার মোঃ রাফিকুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী খান সহ অনেকেই।


