টানা ৯৮ দিন কাজ করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জেনিফার লোপেজ

বিনোদন
টানা ৯৮ দিন কাজ করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জেনিফার লোপেজ
নিউজ ডেস্ক
১৭ জুন ২০২৬

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ একসময় অতিরিক্ত কাজের চাপে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

৫৬ বছর বয়সী এই তারকা জানান, ‘এনাফ’ সিনেমার শুটিংয়ের সময় তিনি একসঙ্গে চারটি চলচ্চিত্র এবং ‘জেএলও’ অ্যালবামের কাজ করছিলেন। দিনের বেশিরভাগ সময় সিনেমার শুটিং এবং রাতভর গান রেকর্ডিংয়ের কাজ চলত। এমনকি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও মিউজিক ভিডিওর শুটিংয়ে ব্যস্ত থাকতে হতো তাকে।

জেনিফারের ভাষ্য, টানা ৯৮ দিন কোনো বিরতি ছাড়াই কাজ করার পর একদিন শুটিং সেটেই তিনি অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ বুকে অস্বস্তি, চোখে ঝাপসা দেখা এবং শরীর অবশ হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে নড়াচড়াও করতে পারছিলেন না তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তার সহকারীর সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা জানান, অতিরিক্ত কাজের চাপ ও মানসিক ক্লান্তির কারণেই এমন শারীরিক সমস্যা তৈরি হয়েছিল।

একটি পডকাস্টে জেনিফার আরও জানান, Selena সিনেমার সাফল্যের পর তার জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। সেই সময় থেকেই তিনি উদ্বেগ ও প্যানিক অ্যাটাকের মতো সমস্যার মুখোমুখি হতে শুরু করেন। ভক্তদের অতিরিক্ত ভিড় ও জনসমাগমের কারণে অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে তাকে।

এই অভিজ্ঞতার পর ব্যক্তিগত জীবনকে আরও গোপন রাখার সিদ্ধান্ত নেন Jennifer Lopez। বর্তমানে অতিরিক্ত জনসমাগম ও পাপারাজ্জিদের এড়িয়ে অপেক্ষাকৃত ব্যক্তিগত জীবনযাপনেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।