ঢাকাই সিনেমায় অভিষেক, ‘গুলশানের চামেলি’ হয়ে আসছেন মধুমিতা সরকার

বিনোদন
ঢাকাই সিনেমায় অভিষেক, ‘গুলশানের চামেলি’ হয়ে আসছেন মধুমিতা সরকার
২৬ জুলাই ২০২৬

বাংলাদেশের চলচ্চিত্রে কাজের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ঢাকাই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।

প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও বাংলাদেশে কাজ করার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মধুমিতা। তিনি জানান, দীর্ঘদিন ধরেই বাংলাদেশে কাজ করার পরিকল্পনা ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।

গণমাধ্যমে মধুমিতা বলেন, বাংলাদেশে কাজ করতে পেরে তিনি ভীষণ আনন্দিত এবং খুব শিগগিরই শুটিংয়ের জন্য ঢাকায় আসবেন। বাংলাদেশের দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরার সুযোগটি তিনি দারুণভাবে উপভোগ করবেন বলেও জানিয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এর ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান মধুমিতা সরকার। পরে ‘কেয়ার করি না’, **‘চিনি’**সহ একাধিক নাটক ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে দুই বাংলার দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এবার কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী ‘গুলশানের চামেলি’ হয়ে ঢাকাই চলচ্চিত্রে কতটা সাড়া ফেলতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।