থাইল্যান্ডে সাদিয়া আয়মান, ‘চকলেট লুক’ নিয়ে মুগ্ধ ভক্তরা

বিনোদন
থাইল্যান্ডে সাদিয়া আয়মান, ‘চকলেট লুক’ নিয়ে মুগ্ধ ভক্তরা
১২ আগস্ট ২০২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। কাজের ব্যস্ততার বাইরে নিজের ভ্রমণ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার থাইল্যান্ডের ফুকেট ভ্রমণের কয়েকটি ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সাদিয়ার শেয়ার করা ছবিগুলোতে তাকে বেশ হাসিখুশি ও প্রাণবন্ত দেখা গেছে। ক্যাপশনে নিজের আনন্দের মুহূর্তের কথা জানিয়ে অভিনেত্রী বুঝিয়েছেন, সেদিনের হাসি ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত।

ছবিগুলোর পেছনে অবশ্য রয়েছে মজার এক ঘটনা। ছবি তোলার আগে চকলেট খেয়েছিলেন সাদিয়া। ফলে ঠোঁটের আশপাশে চকলেটের সামান্য দাগ থেকে যায়। বিষয়টি তখন খেয়াল করেননি তিনি। পরে ছবিগুলো দেখার পরও সেটিকে লুকানোর চেষ্টা না করে বরং স্বাভাবিকভাবেই নিয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিজের সেই ‘চকলেট লুক’কেই মজার ছলে পছন্দ হয়েছে বলে জানিয়েছেন সাদিয়া। তার কাছে ছবিগুলো এতটাই কিউট লেগেছে যে, ভক্তদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারেননি।

জানা গেছে, ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার পথে গাড়িতে বসেই ছবিগুলো তোলা হয়। ভ্রমণের সময়ের নির্ভার পরিবেশ ও আনন্দঘন মুহূর্ত ছবিগুলোতে ধরা পড়েছে।

ছবিগুলো প্রকাশের পরপরই সাদিয়ার অনুসারীদের মধ্যে সাড়া পড়ে। তার স্বতঃস্ফূর্ত হাসি, সাবলীল ভঙ্গি এবং ভিন্নধর্মী ‘চকলেট লুক’ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। অভিনয়ের বাইরেও এমন সহজ-সরল মুহূর্তে প্রিয় অভিনেত্রীকে দেখে বেশ উচ্ছ্বসিত তার ভক্তরা।