সভাপতি রাশেদ শাহরিয়ার ও সম্পাদক সফিক শাহীন

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা

রাজধানী
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা
নিউজ ডেস্ক
২১ জুন ২০২৫

ঢাকায় অবস্থানরত চাঁদপুর জেলার সাংবাদিকদের সংগঠন চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম, ঢাকা—এর ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন স্বদেশ বাংলার সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভির চিফ অব করেসপনডেন্ট সফিক শাহীন।

শুক্রবার (২০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সাবেক সভাপতি মিজান মালিক এবং সঞ্চালনায় ছিলেন সদ্যনির্বাচিত সভাপতি রাশেদ শাহরিয়ার।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং আমার দেশের বিশেষ প্রতিনিধি নোমান সেলিম। কমিটির নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার ও সালেহ বিপ্লব, যাঁরা নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ফেমাস গ্রুপের এমডি মো. ইউনূছ উল্ল্যাহ, এবং এলডিপির তথ্য ও গবেষণা সম্পাদক মো. মঞ্জুর খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত উন্নয়নে এই ধরনের সংগঠনের কার্যকর ভূমিকা থাকতে হবে।

আয়োজকরা জানান, দু-তিন দিনের মধ্যে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।