আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে বিস্ফোরণ

রাজধানী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

৩০ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের ধানমন্ডির বাসার সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধারের পাশাপাশি চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। ওই সময় বিচারক নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে ধানমন্ডিতে একাধিক ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকিগুলো অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, আটক চারজনের কাছ থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারকের বাসায় চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

তিনি আরও জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় চারজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি।