আগামী ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী: ইসলামিক ফাউন্ডেশন

ধর্ম
আগামী ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী: ইসলামিক ফাউন্ডেশন
১৫ আগস্ট ২০২৬

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৬ আগস্ট, বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ কারণে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রবিউল আউয়াল মাসের ১২ তারিখ ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আলেমরা উপস্থিত ছিলেন।