সাধারণ একটি ওষুধেই বাঁচানো যেত ম্যারাডোনাকে, সাক্ষীর বিস্ফোরক সাক্ষ্য

খেলাধুলা
সাধারণ একটি ওষুধেই বাঁচানো যেত ম্যারাডোনাকে, সাক্ষীর বিস্ফোরক সাক্ষ্য
নিউজ ডেস্ক
১৫ মে ২০২৬

ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু মামলার বিচারে এক চিকিৎসক দাবি করেছেন, সাধারণ একটি মূত্রবর্ধক ওষুধ দিলেই তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হতে পারত।

মামলায় সাক্ষ্য দিতে গিয়ে চিকিৎসক মারিও শিটার বলেন, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ম্যারাডোনার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি দেখা যেত। তিনি জানান, হৃদযন্ত্রের জটিলতায় শরীরে জমে থাকা অতিরিক্ত তরল অপসারণে নিয়মিতভাবেই এ ধরনের ওষুধ ব্যবহার করা হয়।

সান ইসিদ্রোতে চলমান এ মামলায় সাতজন স্বাস্থ্যকর্মী চিকিৎসায় অবহেলার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন। দোষী প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ২৫ বছর কারাদণ্ড হতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ময়নাতদন্তে অংশ নেওয়া আরেক চিকিৎসক জানান, মৃত্যুর সময় ম্যারাডোনার শরীরের বিভিন্ন অঙ্গে অতিরিক্ত তরল জমে ছিল। চিকিৎসকদের আগেই বিষয়টি শনাক্ত করা উচিত ছিল বলেও মত দেন বিশেষজ্ঞরা।