নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান না অর্ধেকের বেশি ব্রাজিলিয়ান

খেলাধুলা
নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান না অর্ধেকের বেশি ব্রাজিলিয়ান
নিউজ ডেস্ক
১৮ মে ২০২৬

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণাকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন নেইমার। ইনজুরি ও ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত তিনি চূড়ান্ত দলে জায়গা পাবেন কি না, তা নিয়ে সমর্থকদের মধ্যে চলছে তুমুল বিতর্ক।

বাংলাদেশ সময় মধ্যরাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। এর আগে ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘জি ই’ পরিচালিত এক অনলাইন জরিপে নেইমারকে দলে রাখা উচিত কি না—সে বিষয়ে বিভক্ত মতামত দেখা গেছে।

জরিপে অংশ নেন ১ লাখ ৩২ হাজার ৭২৩ জন সমর্থক। এর মধ্যে ৫০ দশমিক ৭৯ শতাংশ ভোটার নেইমারকে বিশ্বকাপ দলে না রাখার পক্ষে মত দেন। সংখ্যার হিসেবে যা ৬৭ হাজার ৪০৬ ভোট। অন্যদিকে তাকে দলে দেখতে চান ৪৯ দশমিক ২১ শতাংশ সমর্থক, অর্থাৎ ৬৫ হাজার ৩১৭ জন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক দল ফিফার কাছে জমা দিয়েছেন, যেখানে রয়েছেন নেইমারও। সোমবার তিনি চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করবেন।

দীর্ঘদিন ইনজুরিতে ভোগা নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও তার অভিজ্ঞতা ও ম্যাচ জেতানোর সক্ষমতা এখনও বড় ভরসা ব্রাজিল সমর্থকদের একাংশের কাছে। এখন দেখার বিষয়, আনচেলত্তির পরিকল্পনায় শেষ পর্যন্ত জায়গা পান কি না ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।