বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোটে পরিচালক তামিম, বাদ পড়লেন মিতু-আমজাদ

খেলাধুলা
বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোটে পরিচালক তামিম, বাদ পড়লেন মিতু-আমজাদ

DinajpurTV Bangladesh News

নিউজ ডেস্ক
৭ জুন ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে আলোচিত প্রার্থী আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু, বোরহানুল পাপ্পু ও ইমরোজ আহমেদ নির্বাচনে পরাজিত হয়েছেন।

রোববার (৭ জুন) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। বিসিবির বোর্ড রুমে ভোট দেন ভোটাররা।

ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়। এর মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। ৭২ ভোট করে পেয়ে নির্বাচিত হয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্বাচিত অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালামসহ মোট ১২ জন।

অন্যদিকে নির্বাচনে পরাজিত চার প্রার্থীর মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফায়াজুর রহমান মিতু ২৩ ভোট এবং ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট।

১৬ জন প্রার্থীর মধ্য থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হওয়ায় বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠনের পথ আরও সুগম হলো। নির্বাচনের ফলাফলে তামিম ইকবালের শীর্ষ অবস্থান ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।