ফিফা বিশ্বকাপ ২০২৬

রুদ্ধশ্বাস ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের মুকুটে দ্বিতীয় বিশ্বজয়

খেলাধুলা
রুদ্ধশ্বাস ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের মুকুটে দ্বিতীয় বিশ্বজয়
২০ জুলাই ২০২৬

চার বছর আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হলো না। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে ১-০ ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেছে স্পেন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে লুইস দে লা ফুয়েন্তের দল। বলের দখল, আক্রমণ এবং সুযোগ সৃষ্টিতে স্পেন ছিল অনেক এগিয়ে। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

প্রথমার্ধে লামিন ইয়ামালসহ স্পেনের একাধিক আক্রমণ গোলে রূপ না নেওয়ায় নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় গোলশূন্য সমতায়। এরপর অতিরিক্ত সময়েও আর্জেন্টিনা রক্ষণাত্মক কৌশলেই খেলে, কিন্তু ১০৬তম মিনিটে বদলি হিসেবে নামা ফেরান তোরেস বক্সের ভেতর থেকে জোরালো শটে জালের দেখা পেলে ভেঙে যায় আর্জেন্টিনার প্রতিরোধ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শেষ মুহূর্তে সমতায় ফেরার চেষ্টা করলেও সফল হয়নি লিওনেল মেসির দল। উল্টো অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।

এই জয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ ট্রফি জিতল স্পেন। একই সঙ্গে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।