রাজধানীর নদ্দা ব্রিজের নিচে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

রাজধানী
রাজধানীর নদ্দা ব্রিজের নিচে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
নিউজ ডেস্ক
১৩ মার্চ ২০২৬

রাজধানীর কুড়িল, ঢাকা এলাকার নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট।

শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯টা ৮ মিনিটে নদ্দা এলাকার ফুটপাতের একটি দোকানে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।