ঢাকায় আওয়ামী লীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার

রাজধানী
ঢাকায় আওয়ামী লীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার
১৪ সেপ্টেম্বর ২০২৬

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। একই সঙ্গে রাজধানীর ঠিক কোন কোন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এবং কী ধরনের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হচ্ছে।