ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণের পর আটক ৪

রাজধানী
ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণের পর আটক ৪

মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঝটিকা মিছিল শেষে অংশগ্রহণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধানমন্ডি এলাকায় তিনজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া ধানমন্ডি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মোহাম্মদপুর এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামানের নেতৃত্বে সাত মসজিদ রোড থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।