ঢাকায় অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী

রাজধানী
ঢাকায় অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী
৬ অক্টোবর ২০২৬

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব যান চলতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নীতিমালার আলোকে ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ রাখা হবে। তবে যানজট ও নগর ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব যান চলাচল নিষিদ্ধ থাকবে।

মন্ত্রী বলেন, অটোরিকশা চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হবে। কোথায় এসব যান চলতে পারবে এবং কোথায় পারবে না, তা নীতিমালার ভিত্তিতেই নির্ধারণ করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ধানমন্ডি লেককে আরও নান্দনিক করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান শেখ রবিউল আলম।

তিনি বলেন, ধানমন্ডি লেকের পানির নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা অপসারণ করা হবে। একই সঙ্গে লেকের পানির স্বচ্ছতা ফিরিয়ে এনে পরিবেশ ও সৌন্দর্য আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী বলেন, নগরবাসীর জন্য ধানমন্ডি লেককে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।