প্রথম ইফতারে প্রিয়জনদের সঙ্গে মিম

বিনোদন
প্রথম ইফতারে প্রিয়জনদের সঙ্গে মিম
নিউজ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান মানেই আত্মশুদ্ধি, সংযম ও পরিবারকে নিয়ে বিশেষ সময়। এই আবহে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম পরিবারের সদস্যদের সঙ্গে কাটালেন রমজানের প্রথম ইফতার। মুহূর্তটি ফুটে উঠেছে ভালোবাসা, বন্ধন ও কৃতজ্ঞতার বার্তায়।

নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মিম লিখেছেন, ‘প্রিয়জনদের সাথে পবিত্র রমজানের প্রথম ইফতার। এই বন্ধন, বরকত ও সুন্দর মুহূর্তগুলোর জন্য শুকরিয়া।’

ছবিতে দেখা গেছে, ঘরোয়া পরিবেশে সাজানো ডাইনিং টেবিল ঘিরে বসেছেন পরিবারের সবাই। টেবিলজুড়ে রয়েছে বাহারি ইফতার ফল, পিঠা, হালুয়া, ভাজাপোড়া, জুসসহ নানা আয়োজন। সবার মুখে প্রশান্তির হাসি ফুটেছে—যা ব্যস্ত জীবনের ফাঁকফোকরে একসাথে বসার আনন্দকে আরও বিশেষ করে তুলেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মিম নিজেও পরিবারের সঙ্গে একই সাদামাটা ও সৌম্য সাজে উপস্থিত, যা মুহূর্তটিকে আরও আন্তরিক করেছে। গ্ল্যামার ও ক্যামেরার ঝলকানির বাইরে এই দৃশ্য যেন তার ব্যক্তিজীবনের অন্য এক অনাবিল অধ্যায়, যেখানে তারকা পরিচয়ের আড়ালে একজন মেয়ের ও পরিবারের সদস্যের সরল উপস্থিতিই প্রধান।

রমজানের এই প্রথম ইফতারের মুহূর্তে ভক্তরাও শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, ব্যস্ত জীবনের মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটানোই আসল প্রাপ্তি।