অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

বিনোদন
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
নিউজ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেতা জাহের আলভী-এর স্ত্রী ইকরা মারা গেছেন বলে জানা গেছে। আত্মহত্যার অভিযোগে এই তথ্য নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি সূত্র।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কেন ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন—সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে জানা গেছে, জাহের আলভী বর্তমানে নেপালে অবস্থান করছেন। তিনি ঘটনার খবর পেয়েছেন, তবে মানসিকভাবে ভেঙে পড়ায় এখনো গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।

উল্লেখ্য, ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হলে তা হালনাগাদ করা হবে।