‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’

বিনোদন
‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’
নিউজ ডেস্ক
৪ মার্চ ২০২৬

সম্প্রতি মুক্তি পাওয়া আয়েশা খান অভিনীত ‘ধুরন্ধর’ চলচ্চিত্র ও এর গান ‘শরারত গার্ল’ নিয়ে দর্শকমহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড করছে এবং রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন আয়েশা।

তবে এই জনপ্রিয়তার আড়ালেই রয়েছে এক অস্বস্তিকর বাস্তবতা। অভিনেত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি অনলাইন হয়রানি ও ধর্ষণের হুমকির শিকার হচ্ছেন। সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আয়েশা তার এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তিনি জানান, একটি ছবির শুটিং চলাকালে বিরতির সময় ফোন চেক করতে গিয়ে এক ব্যক্তির পাঠানো ধারাবাহিক বার্তা ও ভয়েস নোট দেখতে পান। সেখানে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আয়েশার ভাষ্য, এ ধরনের কুরুচিপূর্ণ ও হুমকিমূলক বার্তা এখন তার জন্য প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই এমন বার্তার মুখোমুখি হতে হচ্ছে তাকে।

অভিনেত্রী বলেন, “প্রতিটি সাক্ষাৎকারেই আমাকে একই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আলোচনা হয়, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ে না। ধীরে ধীরে আমি যেন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হচ্ছি।”

এ ঘটনায় অনলাইন নিরাপত্তা ও সাইবার হয়রানি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও আইনি পদক্ষেপের ওপরই এখন ভরসা করছেন ভুক্তভোগী অভিনেত্রী ও তার পরিবার।