লাক্স সুপারস্টার হয়ে দামি গাড়িসহ কী কী পেলেন রাজশাহীর মেয়ে বর্ণিতা

বিনোদন
লাক্স সুপারস্টার হয়ে দামি গাড়িসহ কী কী পেলেন রাজশাহীর মেয়ে বর্ণিতা
নিউজ ডেস্ক
৪ এপ্রিল ২০২৬

দেশের জনপ্রিয় সৌন্দর্য ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা লাক্স সুপারস্টার ২০২৫-এর বিজয়ী হয়েছেন রাজশাহীর বিদুষী বর্ণিতা। দীর্ঘ বিরতির পর আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ, যেখানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার নাম ঘোষণা করা হয়।

বিজয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন বর্ণিতা। মঞ্চে সহ-প্রতিযোগী ও অতিথিদের শুভেচ্ছায় ভরে ওঠে পরিবেশ। বিচারক ও আয়োজকদের উপস্থিতিতে তাকে বিজয়ীর ট্রফি তুলে দেওয়া হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শিরোপা জয়ের পাশাপাশি বর্ণিতা পেয়েছেন একাধিক মূল্যবান পুরস্কার, যা তার শোবিজ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—

একটি বিলাসবহুল গাড়ি

স্বরোভস্কি ক্রিস্টালের ট্রফি

চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ

জানা গেছে, নির্মাতা রায়হান রাফী পরিচালিত একটি সিনেমায় অভিনয় করবেন তিনি, যা প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল, তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। দ্বিতীয় রানারআপ চট্টগ্রামের আমিনা ইসলাম পেয়েছেন ৩ লাখ টাকা।

দীর্ঘ সাত বছর পর আয়োজিত এই প্রতিযোগিতায় লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই হয়ে ফাইনালে পৌঁছান প্রতিযোগীরা। তাদের মধ্যে সেরার সেরা হয়ে ওঠেন বর্ণিতা।

তার এই জয়কে দেশের বিনোদন অঙ্গনে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। “সুপারস্টার” খেতাব নিয়ে এখন নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত সময় পার করার প্রত্যাশা তার।