শাড়িতে মুগ্ধতা ছড়ালেন তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা আবারও আলোচনায়, তবে এবার অভিনয় নয়—তার স্টাইলিশ উপস্থিতি ঘিরে। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে নজর কাড়লেন এই অভিনেত্রী।
মঙ্গলবার রাতে প্রকাশিত ছবিগুলোতে তাকে দেখা গেছে প্যাস্টেল শেডের নকশা করা একটি শাড়িতে। হালকা গোলাপি রঙের শাড়ির সঙ্গে ফুল স্লিভ ব্লাউজ এবং গলায় ভারী অলংকার তার লুকে এনে দিয়েছে রাজকীয়তা। কানে মানানসই দুল ও খোঁপা করা চুল পুরো সাজকে করেছে আরও আকর্ষণীয়।


সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
মেকআপেও ছিল নরম ও স্নিগ্ধ ছোঁয়া। গোলাপি আইশ্যাডো ও লিপস্টিকে তাকে প্রাণবন্ত দেখাচ্ছিল। ছবিগুলোতে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি—কখনো বসে, কখনো দাঁড়িয়ে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন ক্যামেরায়। কিছু ছবিতে তার চোখের অভিব্যক্তিও বিশেষভাবে দৃষ্টি কেড়েছে।
নিজের এই সাজের প্রতি ভালোবাসার কথাও জানিয়েছেন তিশা। ছবির ক্যাপশনে লিখেছেন, “এই সাজকে ভীষণ ভালোবেসে ফেলেছি।” একই ফটোশুটের আরেক পোস্টে তিনি লেখেন, “কথায় নয়, কাজেই পরিচয়।”
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের ব্যাপক সাড়া মিলেছে। লাইক ও মন্তব্যে ভরে গেছে পোস্ট—অনেকেই লিখেছেন, “অসাধারণ”, “শাড়িতে দারুণ লাগছে”, “অনন্য লুক”।
বর্তমানে বিভিন্ন ইভেন্ট ও ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। এর আগে ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। যদিও ওই নাটককে ঘিরে সহশিল্পীর সঙ্গে একটি দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সংশ্লিষ্টদের দাবি, সেটি ছিল কেবল চরিত্রের প্রয়োজনে অভিনয়ের অংশ।

