প্রথম প্রেম নিয়ে মুখ খুলতে নারাজ মিথিলা

বিনোদন
প্রথম প্রেম নিয়ে মুখ খুলতে নারাজ মিথিলা
নিউজ ডেস্ক
৬ মে ২০২৬

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসতে আগ্রহী নন বলে জানিয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রথম প্রেম প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে জানান, এই বিষয়টি নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না।

মিথিলার ভাষায়, প্রথম ভালোবাসা নিয়ে অযথা চর্চা বা ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই তার। বরং এ ধরনের ব্যক্তিগত বিষয় নিজের মধ্যেই রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

বর্তমানে তিনি অভিনয় ক্যারিয়ার নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে আন্তর্জাতিক প্রজেক্টসহ বিভিন্ন কাজে যুক্ত হয়ে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রেম ও সম্পর্ক প্রসঙ্গে মিথিলা বলেন, জীবনের এই পর্যায়ে এসে ‘ফার্স্ট লাভ’ বিষয়টি খুব বেশি প্রাসঙ্গিক নয়। তবে তার জীবনে ভালোবাসা আছে কি না—সে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে খানিকটা রহস্যই রেখে দিয়েছেন তিনি।

তার মতে, এই মুহূর্তে নিজের কাজই তার সবচেয়ে বড় অগ্রাধিকার। নতুন সুযোগগুলোকে কাজে লাগিয়ে দর্শকদের জন্য সেরাটা দিতে চান তিনি। ব্যক্তিজীবনের চেয়ে পেশাগত সফলতাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।