কোক স্টুডিও বাংলায় নতুন চমক, ‘পাতার বাঁশরি’তে ঈশান-সুনিধির জুটি

বিনোদন
কোক স্টুডিও বাংলায় নতুন চমক, ‘পাতার বাঁশরি’তে ঈশান-সুনিধির জুটি
২৫ জুলাই ২০২৬

কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনে নতুন গান নিয়ে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ঈশান মজুমদার। সিজনের তৃতীয় গান ‘পাতার বাঁশরি’-তে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুনিধি নায়েক। গানটি আজ সন্ধ্যা ৭টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

‘পাতার বাঁশরি’ গানটির কথা ও সুর করেছেন ঈশান মজুমদার নিজেই। সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। এর আগে কোক স্টুডিও বাংলার বহুল প্রশংসিত ‘দাঁড়ালে দুয়ারে’ গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ঈশান। পাশাপাশি তার মৌলিক গান ‘গুলবাহার’ ও ‘যাব যাব মন’-ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

সুনিধি নায়েকও কোক স্টুডিও বাংলার নিয়মিত শিল্পী। কোরাস শিল্পী হিসেবে একাধিক গানে অংশ নেওয়ার পাশাপাশি শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে ‘সন্ধ্যা তারা’ গানে দ্বৈত কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কোক স্টুডিও বাংলার ভাষ্য অনুযায়ী, ‘পাতার বাঁশরি’ একটি প্রেমের গান। এতে বাঁশির সুরে প্রিয় মানুষকে ঘিরে এক প্রেমিকার অনুভূতি, অপেক্ষা, টানাপোড়েন এবং ভালোবাসার কাছে বারবার ফিরে আসার গল্প ফুটে উঠেছে।

এবারের গানের ভিডিওতেও রাখা হয়েছে ভিন্নতা। স্টুডিও সেটের পরিবর্তে ভিডিওটি ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ে। প্রাচীন স্থাপনা ও প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে নির্মিত ভিডিওটি গানের আবহকে আরও নান্দনিকভাবে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।